1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নাগরপুরে "রুপা এক্সপো কৃষক সমাবেশ" অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান, চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন শরীয়তপুরের জাজিরায় পশ্চিম নাওডোবা বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা

নাগরপুরে “রুপা এক্সপো কৃষক সমাবেশ” অনুষ্ঠিত

reporter নাগরপুর ,(টাঙ্গাইল)
calendar প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো “রুপা এক্সপো কৃষক সমাবেশ”।  গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মামুদ নগর ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে বল খেলা, ঝুড়িতে বল ফেলা ও লটারিসহ ছিল আকর্ষণীয় নানা আয়োজন। চারটি তথ্যবহুল স্টল থেকে রোপা আমন ধানের রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
মামুদনগর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইউনুস আলী, সিনজেনটার নাগরপুরের পরিবেশক শ্রী মনীশ শীল। বক্তারা রুপা এক্সপ্রো ধানের উপকারিতা ও চাষ পদ্ধতি উপস্থিত কৃষকদের মাঝে তুলে ধরেন। অতিথিরা রুপা ধানের প্লট পরিদর্শনসহ ও খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com