1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০ লাখ টাকার গাঁজা সহ দুজন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০ লাখ টাকার গাঁজা সহ দুজন আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ

মোঃ হায়দার আবু হান্নান: নওগায় বিশ লাখ ২০ হাজার টাকার মূল্যের ১শ’ ১ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় জব্দ করা হয় একটি কার্ভাট ভ্যান।
রবিবার ৯ জুন দুপুরে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য জানান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে শনিবার দিনগত রাত ১২টারদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে ১শ’ ১ কেজি গাঁজা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন এর সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যান যোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ডিবি পুলিশের টিম সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে আটক করে কাভার্ট ভ্যান তল্লাশী করে ৪টি পাটের বস্তা থেকে মোট ৩৪ টি গাঁজার পোটলা উদ্ধার করেন। যার ওজন ১শ’ ১ কেজি ও যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দু’জন স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার মাধ্যমে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পলাতক আসামীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী সহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com