1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট 
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু নিশামনিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের কংস নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে, বিকেলে বাড়ির পাশ থেকেই হঠাৎ সে নিখোঁজ হয়।

নিহত নিশামনি উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে।আটককৃতরা হলেন একই গ্রামের দুলাল মিয়ার ছেলে আরিফ হোসেন (১৪) এবং রমজানের ছেলে মারুফ হোসেন (২০)।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে বাড়ির পাশ থেকেই হঠাৎ নিখোঁজ হয় নিশামনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের কংস নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখতে পান। খবর পেয়ে নিশামনির পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং লাশটি নিশামনির বলে শনাক্ত করেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে গভীর রাতে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, লাশ উদ্ধারের পর রাতেই দাফনের উদ্দেশে গোসলের সময় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ণ দেখা যায়। বিশেষ করে তার গলা ও বুকে কামড়ের গভীর দাগ এবং শরীর থেকে আশঙ্কাজনকভাবে রক্তক্ষরণের আলামত দেখা যায়। এতে পরিবারের সদস্যদের সন্দেহ জাগে, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানাচ্ছি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির শরীরে কিছু স্পর্শকাতর আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ধষর্ণ ও হত্যাকাণ্ডের ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার হালুঘাট (সার্কেল) মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com