1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
"ধোঁকার দেশে " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

“ধোঁকার দেশে “

reporter জামান ভূঁইয়া,  নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

কোটার নামে আন্দোলন করে
জাতিকে দিলি ধোঁকা ,
বাংলার মানুষ করেছিল বিশ্বাস
সবাই কিরে বোকা ?

স্বার্থের জন্য তোরা সবাই
করছিস দেশ ধ্বংস ,
একদিন দেখবি সবাই তোদের
শেষ হবে বংশ ।

ভিন দেশিরা আজ করছে শাসন
খাচ্ছে সব গিলে ,
জঙ্গিরা আজ করছে ধ্বংস
এক সাথে মিলে ।

বেহেস্তের টিকিট করছে বিক্রি
দিচ্ছে তারা ধোঁকা ,
বেহেস্ত দোযখ দিবেন আল্লাহ্
আমরা এতো বোকা ?

ওয়াজ করে দিচ্ছে ধোঁকা
কতক ভণ্ড আলেম ,
কোরআন হাদিস ছেড়ে তারা
হয়ে যাচ্ছে জালেম ।

সংস্কারের নামে দিচ্ছে ধোঁকা
সংস্কার কিছুই নাই ,
দেশটা তারা করবে বিক্রি
চিন্তা করছে তাই ।

কোটার দোহাই দিয়ে যারা
করলো আন্দোলন ,
তারা সবাই আজ মিলেমিশে
লুট করছে সব ধন ।

ধোঁকা দিয়ে দেশবাসীকে
নিয়ে ভুল পথে ,
ধোঁকাবাজ জঙ্গিরা আজ
চলছে খুশির রথে ।

দেশটাকে আজ করলো ধ্বংস
জঙ্গি আছে যতো ,
ধোঁকার দেশে ধোঁকা দিয়ে
করছে মজা কতো ।

নির্বাচন দিবে বলছে দিবে
তাও যদি হয় ধোঁকা ,
দেশবাসী সব হবে তখন
সবাই মিলে বোকা ।

শান্তু স্বাধীন দেশটায় মোদের
কোথাও নেই শান্তি ,
এমন কেউ আর আছে কিরে
দুর করবে সব ক্লান্তি !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com