1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মো, সুলতান আহমেদ এর ৪৩ তম জন্মদিন পালিত কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে বুট ও জার্সি বিতরণ করলেন ইউএনও আরিফুল ইসলাম বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

reporter ফিরোজ কবির
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

​রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন শুরু হয়েছে। তিন দিনব্যাপী (১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট) এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: আল মামুন।
​উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় মৎস্য চাষের গুরুত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্য চাষিদের সহায়তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি এবং এই খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
​ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য কর্মকর্তা, বিপুল সংখ্যক মৎস্য চাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com