1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, অর্থ ও কারাদন্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, অর্থ ও কারাদন্ড

reporter আলামিন হক বিজয়,দুর্গাপুর,রাজশাহী
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার অপরাধীদের কাছে বর্তমান আতঙ্কের নাম লায়লা নূর তানজু। তিনি সৎ থেকে অত্যন্ত সাহসীকতার সাথে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফসলি জমি রক্ষার্থে,কৃষিখাত ও কৃষক বাঁচাতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে একাধিক অভিযানের জন্য পেয়েছেন উপজেলা বাসীর দোয়া ও ভালবাসা। জমি সংক্রান্ত সকল সমস্যার শুনানির মাধ্যমে নিষ্পত্তি করছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি সম্পত্তি দখলমুক্ত করছেন। এবার নেমেছেন মাদক বিরোধী অভিযানে।

গত ২১ মে (বৃহস্পতিবার) উপজেলার সিংগা মধ্যপাড়া এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে আরিফুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। একই অভিযানে কুহাড় এলাকা থেকে মিনারুল, রাজন ও বেলাল নামে আরও তিন মাদকসেবীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন, লায়লা নূর তানজু (সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) দুর্গাপুর, রাজশাহী।

এ বিষয়ে তিনি বলেন,আমি বা আপনি কেউ আইনের উর্ধ্বে নয়। আমি সরকারি কর্মকর্তা। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছি । জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com