গত ২৮ আগস্ট ২০২৬ পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নবগঠিত কমিটি ও পদ বঞ্চিত দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ মোটরসাইকেল ভাঙচুর ও ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
শক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা পালন করতে গেলে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা ও মোটরসাইকেল ভাংচুর করেন। হামলায় সৈয়দ রিয়াদ(৩১),সাকিল জোমাদ্দার(২৭), আব্দুল ওহাব(৩২)সহ অন্তত ৫ জন আহত হয় ও ৫টি মোটরসাইকেল ভাংচুর হয়। এর আগে নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল করে। এদিকে কেন্দ্র যোষিত কমিটির শুভেচ্ছা মিছিলে পদ বঞ্চিতরা অতরর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন নবগঠিত কমিটি সভাপতি জাকির আলম মিলন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।