1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন তেওতায় মুরুব্বিদের বৈঠকে বিভ্রান্তি নিরসন, নির্দোষদের সম্মান রক্ষার আহ্বান চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় অতিবৃষ্টিতে পশ্চিম লাল্যাঘোনা–মাইনীমুখ সড়কে যান চলাচল বন্ধ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া কমিটির উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার নোটিশ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

২৯ আগস্ট ২০২৬ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ এবং বিস্তর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি। একইসঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেছে দলটি।
শনিবার এক শোকবার্তায় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাঁরা বলেন, নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং বহু মানুষ নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদে তাঁরা গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তাঁরা। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এনডিপির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, “নেপালের এই দুঃসময়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি নেপালের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। তাঁদের এই দুর্যোগ ও মানবিক সংকটে আমরা গভীরভাবে সহমর্মী। আমরা আশা করি, নেপালের জনগণ ঐক্য ও সাহসের সঙ্গে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে।”
তাঁরা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের সঙ্গে জনগণের গভীর যোগাযোগ রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান এই বন্ধন নেপালের যেকোনো সংকটে বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দেয়। ফলে নেপালের এই বিপর্যয় বাংলাদেশের জনগণের কাছেও গভীরভাবে বেদনাদায়ক।
শোকবার্তায় এনডিপির নেতৃবৃন্দ বলেন, নেপালের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ দেশটির পাশে রয়েছে। নেপালের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ মানবিক ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনডিপির চেয়ারম্যান ও মহাসচিব নেপালে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সাহসী ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। তাঁরা দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর মানবিক প্রভাব সর্বজনীন। তাই নেপালের এই ভয়াবহ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গত মানুষের জীবন রক্ষা, নিখোঁজদের সন্ধান, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
শোকবার্তায় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান, আহতদের আশু সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের এই কঠিন সময় মোকাবিলায় শক্তি ও সাহস কামনা করেন।
২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলগুলো কাজ করছে। একইসঙ্গে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com