1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

reporter এম, কামাল, তুহিন,চুয়াডাঙ্গা 
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় দু’ই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।  ৫,আগস্ট সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ মো. শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মো. মাসুদ রানা’র কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা(বিপিএম – সেবা) পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহীদ পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রজনতা গণআন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহীদ হন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com