1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার ফল ও বনজ গাছের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস পালন কাজিরহাটে নিখোঁজ হওয়া আব্দুল্লাহ মরা দেহ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক খলিলুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান জামালপুর সদর ঘোড়াধাপ হেলেঞ্চা কাটাখালি বিলে অবৈধ চাইনা জাল অপসারণ অভিযান। শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক। নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে, প্রশাসক সিরাজুল ইসলাম।

দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার ফল ও বনজ গাছের চারা বিতরণ

reporter সুমন উদ্দীন
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে ফল ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা জোন এবং উপজেলার বিভিন্ন সাবজোনের উদ্যোগে সর্বমোট ২৬ হাজার ফল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং বিভিন্ন সাবজোন থেকে ১৯ হাজার চারা বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com