1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

reporter তাইয়্যেবা, স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী রশিদা বেগম হাসপাতালের একটি পরিত্যক্ত কক্ষে বসার বেঞ্চের নিচে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি টেনে বের করার সময় ভারী মনে হলে তিনি সেটি মাটিতে ঢেলে দেন। তখন ব্যাগের ভেতর থেকে কষ্টিপাথরের মূর্তি বের হয়। এ সময় অসাবধানতাবশত মূর্তিটির নিচের অংশ ভেঙে যায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে রশিদা বেগম দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে জানান। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প.ক.) ডা. মো. সোলায়মান মেহেদির হাতে মূর্তিটি তুলে দেওয়া হয়। পরবর্তীতে তা নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ডা. সোলায়মান মেহেদি বলেন, “মূর্তিটি উদ্ধার হওয়ার পর আমরা দ্রুত আইনি প্রক্রিয়ায় থানায় জমা দিয়েছি।”

অন্যদিকে পরিচ্ছন্নকর্মী রশিদা বেগম বলেন, “আমি কাজ করার সময় ব্যাগটি পেয়ে সন্দেহ হওয়ায় খুলে দেখি ভেতরে পাথরের মূর্তি আছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাই।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com