1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দিনাজপুর বোচাগঞ্জ সীমান্ত এলাকায় আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দিনাজপুর বোচাগঞ্জ সীমান্ত এলাকায় আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল আটক

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬ মার্চ ২০২৬, সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাহেরপুর গ্রাম স্থান হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ৪২ বিজিবি দিনাজপুর।

১। মোঃ রেজাউল ইসলাম রনি (৩০), পিতা-মৃত নেসার উদ্দিন, গ্রাম-মাহেরপুর, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর। ২। শ্রী রতন রায় (২০), পিতা-শ্রী জগদীশ রায়, গ্রাম-মাহেরপুর, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।আটককৃত আসামীদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানাগেছে ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com