1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দাউদকান্দিতে ভূমি সেবা মেলা উপলক্ষে সর্বোচ্চ রাজস্বদাতাদের পুরস্কারের ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দাউদকান্দিতে ভূমি সেবা মেলা উপলক্ষে সর্বোচ্চ রাজস্বদাতাদের পুরস্কারের ঘোষণা

reporter আবু হানিফ, কুমিল্লা 
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ২:১২ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে দাউদকান্দি উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রেদওয়ান ইসলাম।
তিনি বলেন, ভূমি সেবা মেলা উপলক্ষে সর্বোচ্চ সরকারি রাজস্ব আদায়ে ভূমি মালিকদের পুরস্কৃত করা হবে। এছাড়া ভূমি সংক্রান্ত কোনো সমস্যা বা তথ্য জানার প্রয়োজন হলে তা লিখিত আকারে ইউনিয়নভিত্তিক নায়েবের নিকট জমা দিলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। তিনি সকলকে নিয়মিত ভূমি কর ও ট্যাক্স প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি দেশের উন্নয়ন কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com