1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌধুরী আলমের গুমের ১৬ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার, সত্য উদ্ঘাটনের দাবি মানবাধিকারকর্মীদের ই-জিপির গোলকধাঁধায় ৮৮ ঠিকাদার উধাও! বিশ্বম্ভরপুর এলজিইডির এলটিএম টেন্ডার ঘিরে রহস্য ভাটারায় মাদকের থাবা: প্রকাশ্যে বিক্রি,যুবসমাজ ধ্বংসের মুখে   পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে বাবা শক্তি সাহস ও প্রেরণার উৎস ঠাকুরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : ডা: শফিকুর রহমান দ্রুত অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, স্বরাষ্ট্র মন্ত্রীর পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক মো. মাসুদ

তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

reporter ​মোঃ সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ (রংপুর)
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
​ শনিবার সকালে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com