1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৯ জন হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৯ জন হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪৮১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২২৭৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩১৭ জন। ঢাকায় ৫৪৭৪ এবং ঢাকার বাইরে ১৮৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চেলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com