1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী) 
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

বিশ্বব্যাপী সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সারাবিশ্বে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। “হাত ধোয়া নায়ক হোক”— এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তুহিন হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না।
পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী। এসময় ইউএনও ইমরানুজ্জামানসহ উপস্থিত অতিথিরা শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং সবাইকে নিয়মিত হাত পরিষ্কার রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com