1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে দেশি মদ উদ্ধার কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষন ও সূধী সমাবেশে – ড, সলিমুল্লাহ খান সাংবাদিকতা মানে সব বিষয়ে জ্ঞানরাখা, প্রচুর বইপড়া সাঁথিয়া থানার ছোন্দাহ গ্ৰামের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি সিরাজগঞ্জে এমপিও ভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্টেন, মাসিক বেতন আদায়ের অভিযোগ; তদন্তের দাবি ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা

ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

reporter বেলাল হোসেন
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার স্থায়ী বাসিন্দা মো: আব্বাস আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেইজে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একটি কুচক্রী মহলের প্ররোচনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই কাল্পনিক ও বানোয়াট গল্প সাজানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী আব্বাস আলী জানান, গত ২৯শে জুন সোমবার পাটিয়াডাঙ্গী বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩ নং রাজাগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন (ওড়ফে হাজী রিপন) কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আব্বাস আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার ভিত্তিহীন অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সেই বক্তব্যকে পুঁজি করে কোনো প্রকার সত্যতা যাচাই বা ভুক্তভোগী পক্ষের বক্তব্য ছাড়াই ‘হিমালয়ের পাশে’ নামক একটি ফেসবুক পেইজে সাংবাদিক আনোয়ার হোসেন একতরফা, বিভ্রান্তিকর ও মানহানিকর একটি সংবাদ পরিবেশন করেন।

আব্বাস আলী আরও জানান, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে এবং জনরোষের তোপের মুখে পড়ে বক্তা আমিনুর রহমান রিপন উক্ত ফেসবুক পেইজে লাইভে এসে তাঁর পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও সাজানো ছিল।

সংবাদ সম্মেলনে আব্বাস আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে এমন সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা এবং ভুক্তভোগী পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার ন্যূনতম নৈতিক দায়িত্ব। কিন্তু ‘হিমালয়ের পাশে’ পেইজের সংশ্লিষ্ট রিপোর্টার সেই পেশাদারিত্বের তোয়াক্কা না করে তাড়াহুড়ো করে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছেন।

তিনি তাঁর পরিবারকে সামাজিকভাবে ও মানসিকভাবে হেয় করার এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সত্যতা যাচাই না করে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। এরপরেও যদি এমন অপপ্রচার চালানো হয়, তবে দেশের প্রচলিত আইনের আওতায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com