1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে দেশি মদ উদ্ধার কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষন ও সূধী সমাবেশে – ড, সলিমুল্লাহ খান সাংবাদিকতা মানে সব বিষয়ে জ্ঞানরাখা, প্রচুর বইপড়া সাঁথিয়া থানার ছোন্দাহ গ্ৰামের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি সিরাজগঞ্জে এমপিও ভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্টেন, মাসিক বেতন আদায়ের অভিযোগ; তদন্তের দাবি ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাংবাদিক সালাউদ্দিন শুভ–এর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নের অভিযোগ এনে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, ‘ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে দুটি ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে সাংবাদিক সালাউদ্দিন শুভকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।

দৈনিক কালের কণ্ঠ–এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো এই অপপ্রচার শুধু তাঁর ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়; বরং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক দৃষ্টান্ত।

তিনি জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় জিডি নং–২৯৫ (তারিখ: ৭ জুন ২০২৬) দায়ের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা একটি গুরুতর অপরাধ। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “সাংবাদিক সালাউদ্দিন শুভ একটি জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com