1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টাঙ্গাইলের কালিহাতিতে অবৈধভাবে বালু তোলায় পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

টাঙ্গাইলের কালিহাতিতে অবৈধভাবে বালু তোলায় পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস

reporter মোঃ তৌফিকুর রহমান, কালিহাতী  প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বর্তা বিলে অবৈধভাবে বালু তোলার অভিযোগে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ মিটার পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু তোলার জন্য পাইপলাইন স্থাপন করে ড্রেজার মেশিন ব্যবহার করছিলেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জলধারা ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাইপ ও মেশিন ধ্বংস করা হয়

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com