1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের আম বয়ান চলছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক মহিষ বিক্রির টাকা নিয়ে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের আম বয়ান চলছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আজ শনিবার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।

আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে। এর আগে হেদায়েতি বয়ান করা হবে। তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে বিশ্ব তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা। ইজতেমার প্রথম পর্বে শিল্প নগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

আজ সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।

ধুলা, ময়লা, শীত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপক্ষো করে সবারই মনোযোগ আলেমদের বয়ানের দিকে। আর আল্লাহু আকবর ধ্বনিতে টঙ্গীর তুরাগ তীর মুখিরত। ফজরের নামাজের পর থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান। দেশ-বিদেশের বিশিষ্ট আলেমগণ বিভিন্ন বিষয়ের উপর বয়ান করছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মনোনিবেশ করে ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শুনেন। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর থেকে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে লাখ-লাখ মুসল্লির উদ্দেশ্যে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান।

যারা বয়ান করছেন:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের শুরুতে আজ শনিবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

সকালে বয়ানে ওলামায়ে কেরাম বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।
বয়ানে বলা হয়, দাওয়াতের মেহনত হলো নবুওয়াতি মেহনত। এ মেহনত খুলুসিয়াত ও আজমতের সাথে যারা করবে তাদের যেকোন আমলের ফজিলত বহুগুণ বেড়ে যায়। ইজতেমায় মূল বয়ান উর্দুতে হলেও অংশ নেওয়া বিভিন্ন ভাষাভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।

বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।

এর আগে, বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com