1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন সরকার জাবেদ আহমেদ সুমন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন সরকার জাবেদ আহমেদ সুমন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ

টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তাঁর এই নির্বাচনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, একজন অভিজ্ঞ সংগঠক ও সমাজসেবক হিসেবে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”
এদিকে তাঁর এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সরকার জাবেদ আহমেদ সুমনের দক্ষ নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com