১২/০১/২০২৬ খ্রি. ০৮.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০৭ (সাত) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:১। মো: মনির হোসেন(৩০), পিতা- আ: গফুর মিয়া, মাতা- আম্বিয় খাতুন, সাং- মনিয়ন্দ
থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।