গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব মাহফুজুর রহমান মুক্তা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম সাহেব এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান।
সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার আমির আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হালুয়াঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “আমরা দেখছি শত শত মা তার সন্তানকে হারিয়েছেন, ভাই হারিয়েছেন বোনকে আর স্ত্রী হারিয়েছেন স্বামীকে। আমরা এখনো আমাদের শহীদ জুলাই ভাইদের অনেকের লাশ পাইনি। আমরা যত দিন আমাদের শহীদ ভাই দের বিচার না পাব আমরা আন্দোলন করে যাআ।সরকার বলছি আমাদের দাবি মেনে নিবে কিন্তু চেয়ারে বসে আর আমাদের কথা মনে নেই। আমাদের কারণে তিনি আজ বাংলাদেশে আসতে পারছেন।” তিনি দ্রুত জুলাই গণহত্যার বিচার এবং শহীদদের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়