জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় পৌর শহরের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদানের কথা স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম (ভিপি), সিনিয়র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান, জেলা ছাত্রদলের নেতা মুন্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।