1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুগ্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুগ্ধ

reporter  স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ

২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ময়মনসিংহ জিলা স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুবিন আশরাফ মুগ্ধ।

বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মুবিন আশরাফ মুগ্ধ বড়। সে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণি প্রভাতী শাখার ছাত্র। বাবা মো. হাবিবুল্লাহ । তিনি পেশায় একজন সরকারী চাকুরীজীবি। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর উপজেলায় উপজেলা আইসিটি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। মা সুলতানা রাজিয়া, তিনি একজন গৃহিণী।

মুবিন আশরাফ মুগ্ধ যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছেন বাবা হাবিবুল্লাহ সহ পরিবারের সদস্যরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ-দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানা গেছে।

মুবিন আশরাফ মুগ্ধর এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের আমেজ। বাবা হাবিবুল্লাহ বলেন আমি আশা করি আমার ছেলে ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মানুষের মত মানুষ হবে এটাই প্রত্যাশা। বৃত্তি প্রাপ্তির মধ্যে দিয়ে তার মেধার বহি:প্রকাশ হয়েছে। সে যেন ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখতে পারে, তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com