গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে স্পিকার বলেন, ‘আমরা অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিলাম। এখনও তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়নি; আশা করি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। এ ধরনের গণবিরোধী দলকে এ দেশের মানুষ আর কখনো সমর্থন করবে না।’ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘সততার মূল্য অপরিসীম। জিয়াউর রহমান চার-পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার নামে কোনো ব্যক্তিগত জমি বা ব্যাংকে টাকা ছিল না। সততা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশেদিনের শাসনের আদর্শকে ধারণ করে তিনি জনকল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। বিএনপি তাঁরই প্রতিষ্ঠিত দল, আশা করি দলটি তার সেই সুনাম বজায় রাখবে।’
জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদের নিরপেক্ষতা বজায় রাখার খাতিরেই আমি দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি এবং কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিচ্ছি না। বর্তমানে সংসদে থাকা বিরোধী দল আমার নিরপেক্ষতার বিষয়ে সন্তুষ্ট রয়েছে।’
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।জিয়াউর রহমানের দেশপ্রেম এবং জনকল্যাণমূলক কাজের সুবাদেই মানুষ বিএনপিকে বাবার ভোট দেয়: স্পিকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কাজের সুবাদেই দেশের মানুষ বারবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।