1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জাল সনদে চাকরির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জাল সনদে চাকরির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগের প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সংশ্লিষ্ট নথিপত্র ও বিষয়াদি যাচাই করে।

দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে জাল সনদের মাধ্যমে কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরি করছেন এমন অভিযোগের ভিত্তিতে কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছা. ইরিনা নাহারকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট সনদপত্র সংগ্রহ করা হবে এবং সেগুলো সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হবে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, যে কাগজপত্র আমাদের হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং সেগুলো দুদকের কাছে উপস্থাপন করেছি। দুদকের কাছে যেসব অভিযোগ এসেছে, সেগুলো অনুসন্ধানের জন্যই তারা বিশ্ববিদ্যালয়ে এসেছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com