জামাল পুর সদর উপজেলায় ভূমি মেলা ১৯ মে, ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০:০০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
“স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামাল পুর সদর –৫ আসনের সংসদ সদস্য এড, শাহ মোঃ ওয়ারেছ আলী মানুন সাহেব উদ্বোধনী অনুষ্ঠানে রেলি ও আলোচনা সভা মেলা উদ্বোধন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামাল পুর।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ তানবীর হায়দার। সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য: প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ডিজিটাল খতিয়ানের মাধ্যমে ভূমি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই মেলা সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানি ছাড়া আধুনিক সেবা পেতে সাহায্য করবে।”
মেলার বিশেষ আকর্ষণ ও সেবাসমূহ উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় দেখা গেছে প্রথম দিনেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। মেলায় আগত দর্শনার্থীরা তা