1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির সমাবেশ ও গণমিছিল চার প্রয়াত সাংবাদিককে স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দপুর উপজেলা প্রশাসনের জুলাইয়ের চেতনায় শ্রদ্ধা,স্মরণ ও অঙ্গীকার জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারে হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধনবাড়ীতে মাদকের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধ, মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের অংশগ্রহণে হাওড়া উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন পটিয়ায় ১১ দলীয় ঐক্য জোটের মিছিল-সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বৈরি আবহাওয়াকেও হার মানিয়ে পটিয়ায় বিএনপির বিজয় মিছিল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ

জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) সরকারি গেজেটের বাইরে থাকা নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ এবং পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে এক বার্তায় সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক এবং নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান! গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুলাই শহীদদের স্মরণে তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর (OHCHR)-এর অনুসন্ধান প্রতিবেদনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটে ৮৩৬ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই সংখ্যার মধ্যে প্রায় ৫৬৪ জনের পার্থক্য রয়েছে। বিসিআরএসের মতে, জাতিসংঘের প্রতিবেদনে উল্লিখিত অথচ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত না হওয়া এসব নিহত ব্যক্তির পরিচয়, মৃত্যুর পরিস্থিতি এবং তারা কেন সরকারি তালিকায় স্থান পাননি, তা তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা প্রয়োজন।

শহীদদের স্মরণে আরও বলা হয়, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাত ও গুলিবর্ষণে বহু পথশিশু, কিশোর-কিশোরী এবং নিরীহ পথচারী প্রাণ হারিয়েছেন। তাই এসব নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের পরিবারের সন্ধান এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিসিআরএস নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো প্রত্যেক মানুষের পরিচয় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং সব নিহতের পরিবারকে সমান মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইতিহাসের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরতে একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com