1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত

reporter ‎মুহাম্মদ নেজাম উদ্দিন ,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ

‎গত ০৬/০৯/২০২৫খ্রিঃ  শনিবার সকাল ৯টায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ( দ:) উপলক্ষে আওলাদে রাসূল, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)’র প্রতিষ্ঠিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র উদ্দ্যোগে এক জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন। বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মাওলানা মুহাম্মদ মুজিবুল হক ও মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জনাব মুহাম্মদ ইয়াকুব, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, মাওলানা জাহেদ উদ্দিন, মাওলানা তাকরিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা কাইসার উদ্দিন, মাওলানা ওয়াহিদ রেজা, মাওলানা রাশেদ আলিসহ অসংখ্য ওলামায়ে কেরাম।

‎বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন নবী (দঃ)-এর আগমনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে বিশ্বশান্তির বীজ বপন করা হয়। রাসূলে পাক (দঃ)-এর আধ্যাত্মিক ও জাগতিক নীতির মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় জীবন, বস্ত্র, বাসস্থান এবং নারীর অধিকার বাস্তবায়ন সমগ্র বিশ্বে সম্ভব হয়েছে।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জনাব মুহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোঃ রাশেদুল করিম, জনাব সবুজ চন্দ্র, জনাব নুরুল করিম চৌধুরী, জনাব শফিউল আজম চৌধুরী, জনাবা উম্মুল ওয়ারা, জনাব মুহাম্মদ রবিউল হোসেন,  জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, জনাবা জোবাইদা বেগম, জনাবা জোবাইদুন্নাহার, জনাবা রাবেয়া সোলতানা,  জনাবা আকলিমা আকতার, হাফেজ মুহাম্মদ এমরান প্রমুখ।

‎সকাল ৮ ঘটিকায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) -এর কার্যক্রম শুরু হয়। পরিশেষে আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com