1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter ওয়াহিদুর রহমান,সিলেট
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

সিলেটের জকিগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজল বিশ্বাস (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবিরের দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হোসাইন আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জকিগঞ্জের সজল বিশ্বাসকে আটক করা হয়।

আটক সজল বিশ্বাস সিলেটের জকিগঞ্জ উপজেলার বিপক এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মতিলাল বিশ্বাস।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে জড়িত অন্যান্য ব্যক্তি কিংবা ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com