1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে যৌথ অভিযানে প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় স্কুলে অগ্নিসংযোগ ভাংচুর ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সুনামগঞ্জে শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা  ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি ও মাদক জব্দ শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা নাফ নদীতে ১ কেজি আইসসহ বোট জব্দ কোস্ট গার্ডের অভিযানে, পালিয়ে গেল মাদক কারবারিরা রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন

reporter ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি হাটের রাস্তা দখল ও বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বসতি পরিবারের সদস্যরা।

গত ২৯ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, গোবিন্দগঞ্জ নতুন বাজার মৌজার ৩৫৭ নম্বর দাগের সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় বাজারের প্রধান সড়ক থেকে খামার গলিতে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় ওই এলাকায় কর্মকার ও কুটিরশিল্পভিত্তিক প্রায় ২০টি দোকান ব্যবসায়িক সংকটে পড়েছে।

আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ থাকায় বাজারের আবর্জনা অপসারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারের পেছনের অংশে প্রহরীরা প্রবেশ করতে না পারায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, রাস্তা পাকাকরণের অনুমোদন থাকলেও রাস্তার সীমানা দখলমুক্ত না হওয়ায় উন্নয়নকাজ শুরু করা যাচ্ছে না। তাই ভূমি রেকর্ড, ম্যাপ ও নকশা অনুযায়ী সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনপত্রের অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com