1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছয়টি বিষয় থেকে সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন এমপি জাহান্দার আলী মিয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছয়টি বিষয় থেকে সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন এমপি জাহান্দার আলী মিয়া

reporter নাসির উদ্দিন লিটন
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ

১০ ইং আগস্ট) সোমবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীতে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাবেব আয়োজনে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন মাদক, মানব পাচার, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা, চাঁদাবাজি এবং বাল্যবিবাহ এই ছয়টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে নৈতিক দায়িত্ববোধ থেকে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ এর এমপি জাহান্দার আলী মিয়া। বিএনপি সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী।

সভায় সদর উপজেলার নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাদার্স কমিটির সদস্য এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে যার যার অবস্থান থেকে তাদের মূল্যবান মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (এফএলএন) শতভাগ মজবুত করতে পারলে ভবিষ্যতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষার্থীদের পড়া লেখা ও মৌলিক গণিতের দক্ষতার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে মাদক, কিশোর গ্যাং,জুয়া, মানব পাচার, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে সরকারের গৃহীত কর্মপরিকল্পনা এ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com