1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল

reporter সালাম হোসেন, ঝিনাইদহ
calendar প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহ জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।  দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়।এছাড়া ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তাসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করে সাইবার সেল।মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ডিবির ওসি মোঃ আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইকলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়।
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল গঠন হওয়ায় পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকেন।এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com