1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাও - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভেস্তে যাচ্ছে সরকারের খাল খনন কর্মসূচী, অবৈধ দখল আর যত্রতত্র বর্জ্য-আবর্জনা ফেলায় পরিবেশ দূষনে ভোলার খালগুলো এখন মৃতপ্রায় গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ঘিওরে এনজিও মালিকের শাস্তির দাবিতে মানববন্ধন চট্টগ্রামে হামদর্দের সেলস কনফারেন্স অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালুমঘাটে দুই হাজার চারার সফল পরিচর্যায় প্রশংসিত বন কর্মকর্তা কামরুল হাসান রুবেল ও শাহরিয়ার আমিন জুলাই চেতনার বাজেটে ভোলা-বরিশাল সেতু ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের জোর দাবি সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সালথায় সড়ক থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ারও তাগিদ বাণিজ্যমন্ত্রীর চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাও

চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাও

reporter মোঃ আলমগীর হোসাইন
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

সুদূর চীন থেকে ভালোবাসার টানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসে সংসার পেতেছিলেন চীনা নাগরিক আন হংওয়েই। কিন্তু সেই ভালোবাসার সংসারে নেমে এসেছে চরম ভাঙন। স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় গত সোমবার রাতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আন হংওয়েই। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশি নারী মোর্শেদা বেগমের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আন হংওয়েইর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ফুলবাড়ী উপজেলায় বসবাস শুরু করেন। সংসার জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল বলে দাবি করেন আন হংওয়েই।

তবে সম্প্রতি হঠাৎ করেই স্ত্রী মোর্শেদা বেগম কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই বাড়ি থেকে চলে যান। আন হংওয়েইর অভিযোগ, যাওয়ার সময় তিনি স্বামীর কাছে থাকা প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পরিচয় সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে গেছেন।

চীনা নাগরিক আন হংওয়েই জানান, তিনি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে তিনি আইনি ও ব্যক্তিগত নানা জটিলতার মুখোমুখি হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com