1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির ১৫ বিজিবির অভিযানে সীমান্তে জব্দ ১৪২ বোতল ইস্কাপ সিরাপসহ সাড়ে ৮০০ কেজি পণ্য ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন তেওতায় মুরুব্বিদের বৈঠকে বিভ্রান্তি নিরসন, নির্দোষদের সম্মান রক্ষার আহ্বান চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় অতিবৃষ্টিতে পশ্চিম লাল্যাঘোনা–মাইনীমুখ সড়কে যান চলাচল বন্ধ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র

চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময়

reporter মনির হোসেন চাঁদপুর
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com