1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সভা 

reporter মনির হোসেন, চাঁদপুর
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজাম এমপি ও হুইপ। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক। এছাড়াও চাঁদপুর-৩, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চাঁদপুর জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুরের টেকসই উন্নয়ন, জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, নিরাপদ ও সুশাসিত চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com