1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরির রহস্য উদঘাটন ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে সিরাজগঞ্জ সদরে বিশেষ জরুরি সভা নোয়াগাঁ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. আব্দুল মান্নান মিয়াজী  ৪০ কোটির আবরার ফাহাদ স্টেডিয়াম প্রস্তুত, তবুও থমকে আছে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের মতবিনিময় সভা–র্যালি যশোরের পর কুষ্টিয়া বিআরটিএতেও রিফাতকে ঘিরে ঘুষ-হয়রানির অভিযোগ আশুলিয়ায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরকারি আকবর আলী কলেজের বিএনসিসিতে যুক্ত হলো বাদ্যযন্ত্রসহ বাদক দল সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

reporter মনির হোসেন, চাঁদপুর
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা এবং বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।মাসিক কল্যাণ সভায় জনাব মো. খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর-এর উপস্থাপনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।

সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন, চিকিৎসা, ছুটি, রেশনসহ বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের ও পরিবারের কল্যাণের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

অপরদিকে, বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অপরাধের লাগাম টানতে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল); জনাব মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল); জনাব মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা; অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই, পুলিশ লাইন্স; আরওআই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com