1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল নবীঁজী (সাঃ)-এর সম্মানেই মুমিনের মর্যাদা ও পরিচয়ের প্রকাশ -ছারছীনার পীর ছাহেব

চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

reporter চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  গত সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজসংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা হাফিজুল হক (২৪) ও মুর্শিদ আলম (২৫)।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। পরে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এরই মধ্যে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসে দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।র‌্যাব-১৫ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com