1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান, চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন শরীয়তপুরের জাজিরায় পশ্চিম নাওডোবা বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা

ঘোড়াঘাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

reporter আজহারল ইসলাম সাথী, ঘোড়াঘাট,দিনাজপুর
calendar প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুুঁচের পাড়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার সিংড়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুহুল আমিনের আয়োজনে ও সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু। অনুষ্ঠানে ঘোড়াঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজাম, সিংড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, উপজেলা তাঁতী দলের আহবায়ক শ্যামসাদুল হক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.মোশারফ হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাঈম খান নিরব ও মো. মনিরুল ইসলাম মনুসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাফিজুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com