1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ঘিওরে এনজিও মালিকের শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ইমাম মোঃ শাফিউর রহমান কাজীর ইমামের ইমামতিতে ঈদুল আজহা জামায়াত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা য়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রেলিগেট – নগরঘাট ফেরিঘাটে ইজারাদারের ” বাশকল” অবৈধ চাঁদাবাজি ডিমলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার অভিযোগ টাঙ্গাইল ধনবাড়ীতে অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত কয়েকজন। র্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ।

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ঘিওরে এনজিও মালিকের শাস্তির দাবিতে মানববন্ধন

reporter  নান্নু মিয়া
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং পাওনা টাকা ফেরতের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

​ সকালে স্থানীয় এলাকায় ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শতশত ভুক্তভোগী নারী ও পুরুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নাসির উদ্দিন সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত সংগ্রহ করেন। বর্তমানে সঞ্চয়ের মেয়াদ শেষ হলেও তিনি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে রয়েছেন। উল্টো পাওনা টাকা দাবি করলে গ্রাহকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

​ভুক্তভোগীরা অবিলম্বে প্রতারক নাসির উদ্দিনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাধারণ গ্রাহকদের কষ্টার্জিত পাওনা টাকা ফিরিয়ে আনতে তারা প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com