1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত: শ্রেষ্ঠ অদম্য নারী সুমাইয়া সুমিকে সম্মাননা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত: শ্রেষ্ঠ অদম্য নারী সুমাইয়া সুমিকে সম্মাননা

reporter এ কে আজাদ ,সিলেট
calendar প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমিকে সম্মাননা দেওয়া হয়। তিনি সমাজ উন্নয়নে তার সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমিকে সম্মাননা স্মারক, শাল, বিভিন্ন উপহার সামগ্রী ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com