1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপজেলা তাতি দলের বিশেষ প্রার্থনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাটে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপজেলা তাতি দলের বিশেষ প্রার্থনা

reporter আবুল কালাম (আজাদ) 
calendar প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদে মঙ্গলবার ০২ ডিসেম্বর আসরের নামাজের পর বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলে বিএনপি’র অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী অংশ নেন।

দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম, হাফিজ মাওলানা আব্দুল খালিক
দোয়ার আগে তিনি বলেন পরম করুণাময় আল্লাহ তায়ালা সকল রোগীর আরোগ্য দানকারী। আমরা দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পান। আল্লাহ তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক এড নুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আব্দুল মান্নান, সহ যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, সমির উদ্দিন, কামরুল হাছান, জাকারিয়া ইকবাল, শহীদ আহমদ মনি, ডাক্তার সালেহ আহমদ, সিরাজ উদ্দিন, সরফ উদ্দিন, আমিন উদ্দিন, মনসুর আহমেদ, রইছ উদ্দিন লেসু মেম্বার, দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন,খলিলুর রহমান, ইমরান আহমদ ইমু, সদস্য জসিম উদ্দিন, শামীম আহমদ, জমির উদ্দিন, সালমান আহমদ, ইলিয়াস, তাজ উদ্দিন, বিলাল উদ্দিন, বিলাল আহমদ, মিলন শাহিদ আহমদ, ইমরান আহমদ, আসরাফ, আবুল হাসনাত সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com