গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রাসেল আহমেদ মাসুদকে দেখতে চান এলাকার সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
রাসেল আহমেদ মাসুদ বর্তমানে ৪৩ নং ওয়ার্ড বিএনপি, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মহানগরের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি আনাস ইলেকট্রনিক্স ও ওয়ালটন শোরুমের প্রোপাইটার হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত খোঁজখবর রাখেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
রাসেল আহমেদ মাসুদ বলেন, “আমি নির্বাচিত হলে ৪৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। বিশেষ করে বেকার তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণে সব সময় কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এলাকাবাসীর মতে, রাসেল আহমেদ মাসুদ একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাই আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তাকে দেখতে আগ্রহী সাধারণ ভোটাররা।
সচেতন মহলের অভিমত, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে রাসেল আহমেদ মাসুদ ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে একজন শক্তিশালী ও জনপ্রিয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন।