1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গত এক সপ্তাহে ১৮ জন আওয়ামী নেতার দল থেকে পদত্যাগ; এবার দলীয় পদ ছাড়লেন দপ্তর সম্পাদক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

গত এক সপ্তাহে ১৮ জন আওয়ামী নেতার দল থেকে পদত্যাগ; এবার দলীয় পদ ছাড়লেন দপ্তর সম্পাদক

reporter মুকসুদপুর (গোপালগঞ্জ) 
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা আওয়ামী লীগের পদ থেকে গত এক সপ্তাহে ১৮ জন আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করেছেন, তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে এবার দলীয় পদ ছাড়লেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী এর দপ্তর সম্পাদক মোঃ দিদারুল আলম।

২৪ আগষ্ট দুপুরে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠের মাধ্যমে দলীয় পদ ত্যাগ করে দিদারুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড,নীতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে আমার আদর্শ,নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের
অসামজ্ঞস্য দেখা দিয়েছে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক,নীতি ও আদর্শকে আঘাত করেছে, তাই আমি বাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পদ হইতে আজ থেকে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আজকের পর হইতে আওয়ামীলীগের সাথে তার কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com