1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রওশন এরশাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রওশন এরশাদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

তিনি আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘সাক্ষাতকালে দুই নেতার মধ্যে আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মশিউর রহমান রাঙ্গা এমপি, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ, তার মুখপাত্র কাজী মামুনুর রশীদ এবং সাদের স্ত্রী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com