1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় নারীসহ অস্ত্র - গুলির চালান আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল কর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলার দাবি ব্যবসায়ীদের তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাঁচটি এসি চুরির ঘটনা ঘটেছে

খুলনায় নারীসহ অস্ত্র – গুলির চালান আটক

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নিজ খামার এলাকায় পৌছালে গাড়িতে তল্লাসি চালায় তারা। তল্লাসি চলাকালীন সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে ৫ টি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়। আটক নারী সুমাইয়াকে অবৈধ অস্ত্রের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এদিকে খুলনা মহানগরীতে একের পর হত্যা ও অস্ত্রের ঝনঝনানিতে নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এরই মধ্যে অস্ত্রের এই বড় চালান আটকে জনমনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com