1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার ৬ এমপির টেকসই বেড়িবাঁধ,আইনশৃংখলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনার ৬ এমপির টেকসই বেড়িবাঁধ,আইনশৃংখলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

উনিশ মাস পর সরব হয়েছে জাতীয় সংসদ। ১৮ বছর পর নিরস্কুশজয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গিয়েছে বিএনপি। খুলনার ৬ টি আসনের মধ্যে নির্বাচিত ৫ জনই নতুন মুখ। ২০ বছর আগে এই সংসদে প্রতিনিধিত্ব করেন খুলনা – ২ আসনে বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবী। জানাগেছে, সংসদীয় অধিবেশনে খুলনার ৬ আসনের সংসদ সদস্যরা ১৮ টি দাবিকে প্রধান্য দেবেন। খুলনা – ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। সরকারি দলের হুইপ। তিনি সংসদে নতুন মুখ। নির্বাচনের আগে তার শ্লোগান ছিল ” খুলনা- ৩ সবার ” দায়িত্ব আমার। তিনি সংসদীয় অধিবেশনে দীর্ঘদিন বন্ধ থাকা রাস্ট্রায়ত্ত ও ব্যক্তি মালিকানাধীন জুটমিল সহ সকল কলকারখানা চালু করার দাবি জানাবেন।রপ্তানি প্রক্রিয়াকরন অথ্যাৎ ইপিজেডের আদলে শিল্প নগরী গড়ে তোলার প্রস্তাব করবেন। এছাড়া সকল প্রকার চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানাবেন। খুলনা – ৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী। তিনি বিসিবির সাবেক সভাপতি। সংসদীয় অধিবেশনে ডুমুরিয়া – ফুলতলাবাসীর কান্না জলাবদ্ধতা নিয়ে কথা বলবেন তিনি। তিনি বিল ডাকাতিয়াসহ জলাবদ্ধতা সকল বিলের পানি নিস্কাশন এবং খাল খননের ব্যাপারে সংসদকে অবহিত করবেন। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবি জানাবেন। খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি সংসদে প্রধান্য দেবেন ভৈরব নদের ওপর ব্রিজ নির্মান। জেলখানা ঘাট থেকে সেনের বাজারে এ ব্রিজ নির্মানের ফলে খুলনার সাথে রুপসা তেরখাদা এবং জাতীয় মহাসড়কের সাথে সংযোগের মাধ্যমে রাজধানীতে যাতায়ত সহজ হবে। দিঘলিয়া অর্ধনির্মিত ব্রিজের কাজ সম্পন্ন করার প্রস্তাব করবেন তিনি। খুলনার আইনশৃংখলা বর্তমানে চরম অবনতিতে রয়েছে। সংসদে এ ব্যাপারে কথা বলবেন। লবনাক্ততা দুর করে মিস্টি পানর ব্যবস্থা করতে পানির ট্যাংকি প্রকল্প চালুর ব্যবস্থা করবেন। ভুতিয়ার বিল, নানিয়ার বিল, বাসুখালী বিল, পদ্মবিলসহ অধিকাংশ বিল সারা বছর জলাবদ্ধতা থাকে। এসব বিলসহ সকল খাল খনন করে জলাবদ্ধতা দুরিকরনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করবেন সংসদে। খুলনা – ১ আসনের সংসদ সদস্য খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খান। তিনি উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মানের ওপর জোর দেবেন। সংসদ অধিবেশনে তিনি পোদ্দারগঞ্জ, পানখালী বরন পাড়ায় ব্রিজ নির্মান, সুন্দরবনকে আধুনিক ট্যুরিজম জোন ঘোষণায় যুগোপযোগী প্রকল্প গ্রহণের দাবি জানাবেন। সুতারখালী, বানিশান্তা, তিলডাঙা, কামারখোলা, পানখালী, সুরখালী এলাকা বেড়িবাঁধ নির্মানে আগে অগ্রাধিকার দেবেন। খুলনা- ২ আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামী থেকে এ্যাড: জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি জামায়াত ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারি। তিনি সংসদে সুযোগ পেলে প্রথমে খুলনার চরম অবনতি আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানাবেন। দ্ধিতীয় চাঁদাবাজি ও মাদকের স্বর্গরাজ্য খুলনা মহানগরীকে শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাবেন। শিক্ষাক্ষেত্রে চরম দুর্বলতা রোধ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি জানাবেন সংসদে। খুলনা – ৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলাম থেকে আবুল কালাম আজাদ। উপকুলবাসীর দীর্ঘ দিনের সমস্যা টেকসই বেড়িবাঁধের। তিনি সংসদে এ ব্যাপারে কথা বলবেন। সুপেয় পানির সমস্যা দুরিকরনে ওয়াটারপ্লান্ট নির্মান, পর্যাপ্ত গভীর নলকুপ স্থাপন ও বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি প্রকল্প গ্রহণের দাবি জানাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com