1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর বিক্ষোভ সমাবেশের স্মারকলিপি প্রদান আমি সারাজীবন ভার্জিন: মেঘনা আলম চাঁদপুরের বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি মেহেন্দিগঞ্জের আলীমাবাদে ঘুমন্ত মায়ের কান কেটে সোনা নিল চোরে মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার মৃত্যুফাঁদে হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আতঙ্কে ভূতুড়ে পরিবেশ, শঙ্কায় এলাকাবাসী খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা! বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট ভেড়ামারা উপজেলা কমিটির অনুমোদন

খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা!

reporter মোঃ ইমরান গাজী
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

খুলনার ​পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ড ও অপারেশন থিয়েটার আজ চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। অ্যানেস্থিশিয়া চিকিৎসকের অনিয়মিত উপস্থিতির কারণে উপকূলীয় এই জনপদের সাধারণ ও দরিদ্র গর্ভবতী মায়েদের জীবন আজ মারাত্মক ঝুঁকি ও অনিশ্চয়তার মুখে পড়েছে। ডিজিটাল যুগে বায়োমেট্রিক অ্যাটেনডনেস দেখলে বিষয়টি ভালো ভাবে জানা যাবে। ​খুলনা থেকে যাতায়াত এবং অফিশিয়াল অ্যাটাচমেন্টের সুযোগ নিয়ে অভিযুক্ত চিকিৎসক সপ্তাহের চার দিন ফুলতলা ও এক দিন কয়রা হাসপাতালে দায়িত্ব পালন করছেন। পাইকগাছা হাসপাতালে তিনি নামমাত্র সপ্তাহে কেবল এক দিন উপস্থিত থাকেন, যার ফলে বাকি ছয় দিনই অপারেশন থিয়েটার (OT) সম্পূর্ণ বন্ধ থাকে। পাইকগাছার এই প্রান্তিক ও সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য খুবই সীমিত হওয়ায় জরুরি মুহূর্তে অতিরিক্ত ঝুঁকি নিয়ে খুলনার বেসরকারি ক্লিনিকে কিংবা বিভিন্ন স্থানে চড়া মূল্যে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হতে হচ্ছে। উপকূলের অসহায় প্রসূতি মায়েদের এই চরম দুর্ভোগ ও অসহায়ত্ব লাঘবে স্থানীয়দের আহাজারি আজ চরমে পৌঁছেছে।
​উপকূলের সাধারণ মানুষের জীবনরক্ষাকারী এই চিকিৎসাসেবা অবিলম্বে স্বাভাবিক করতে এবং বিষয়টির গভীরে গিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীসহ খুলনা জেলা সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মহোদয়ের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com