1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার জালানী ব্যবসায়ীদের কর্মসুচি প্রত্যাহার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনার জালানী ব্যবসায়ীদের কর্মসুচি প্রত্যাহার

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

খুলনার ৩টি পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ডাকা কর্মসুচি প্রত্যাহার করেছে জালানী ব্যবসায়ীরা। গতকাল শনিবার রাতে খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসেসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দাবি মেনে নেওয়া এবং প্রতিমন্ত্রীর আশ্বাসে রাতে কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকাল ৮ থেকে জালানী ব্যবসায়ীরা জালানী উত্তোলন, বিপপন বন্ধ রেখে কর্মসুচি পালন করেছেন জালানী ব্যবসায়ীদের চারটি সংগঠন। এদিন দুপুরে খুলনা ট্যাংকলরী ভবনে জালানী ব্যবসায়ী সংশ্লিষ্ট ৪টি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জালানী তেল পরিববেশক সমিতির সহ সভাপতি শেখ মুরাদ হোসেন। এসময় বক্তব্যে রাখেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু। শেখ আমানত আলী, রফিকুল ইসলাম নান্টু প্রমুখ। উল্লেখ্য গত ১৪ মার্চ সকাল ৮ থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জালানী তেল পেট্রোল, অকটেন, ডিজেল না পাওয়ায় ব্যবসায়ীরা পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে ১৫ জেলায় জালানী তেল সরবরাহ ও উত্তোলন বন্ধ রাখে। তাদের অভিযোগ প্রতিদিন গড়ে পাম্প গুলোতে ৪০-৪৫ লাখ লিটার চাহিদা থাকলে ডিপো গুলো থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার। যা চাহিদার তুলনায় অনেক কম। জালানী তেলের বৈশ্বিক মন্দার কারনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি) রেশনিং পদ্ধতি জালানী সরবরাহের সিদ্ধান্ত নেয়। এর কারনে তেল সরবরাহে ঘাটতি দেখা দেয় এবং গতকাল শনিবার রাতে প্রতিমন্ত্রীর আশ্বাসে জালানী তেল ব্যবসায়ীরা কর্মসুচি প্রত্যাহার করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com